মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ সামরিক শক্তি বা নিষেধাজ্ঞা বাড়িয়ে থামানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর মতে, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই সংকটের স্থায়ী সমাধান সম্ভব।
মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, দুই দিনের বিশেষ পরিকল্পনায় ইরান যে দাবি ও শর্ত দিয়েছে, যুক্তরাষ্ট্রকে তা মেনে নিতে হবে। প্রস্তাবগুলো এখনো আলোচনার টেবিলে রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করে তিনি বলেন, ইরানের সঙ্গে সংঘাত চালিয়ে যুক্তরাষ্ট্রের কোনো অর্জন হবে না। ইসরায়েলকে সমর্থন দিতে একের পর এক যুদ্ধে জড়ানোর নীতির প্রতি মার্কিন জনগণের বিরূপ মনোভাবও নির্বাচনের ফলাফলে প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আরাগচি আশা প্রকাশ করেন, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের নীতি যে ভুল, তা ট্রাম্প শিগগিরই বুঝতে পারবেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।