গণমাধ্যমের স্বাধীনতায় সরকার বিশ্বাস করে। তাই কোনো সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বিজেসির উত্থাপিত দাবিগুলো আলোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।
বৈঠকে বিজেসির চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত অধিকার নিয়ে কথা বলেন। তিনি বলেন, পোশাকশ্রমিকেরা নিজেদের দাবি জানাতে পারলেও সাংবাদিকেরা অনেক সময় সেই সুযোগ পান না।
ফাহিম আহমেদ আরও বলেন, টেলিভিশন সাংবাদিকদের বেতন-ভাতা তুলনামূলক কম এবং এ খাত অনেকটাই বিজ্ঞাপননির্ভর। ডিজিটাল সম্প্রচারের আগে কেবল অপারেটরদের গ্রাহকদের কাছ থেকে পাওয়া অর্থের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেয়ার বিষয়ে সরকারি উদ্যোগ চান তিনি।
এ সময় গণমাধ্যম কমিশনের সুপারিশ বাস্তবায়নেরও দাবি জানান বিজেসি চেয়ারম্যান।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।