জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ। পরে ভিভিআইপি মর্যাদায় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নেয়া হয়।
প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে অন্য একটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকা ছাড়েন তিনি।
বুধবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন তারেক রহমান। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তাঁর।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।