সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মূল পরিকল্পনাকারী শাহরিয়ার গ্রেপ্তারসালমানের স্টুডিও ভাঙচুরে ভাষানটেক যুবলীগ নেতা গ্রেপ্তারমাদকমুক্ত ক্যাম্পাসের লক্ষ্যে ববির ২৫ বিভাগে ক্রীড়া সামগ্রী বিতরণ ছাত্রদল নেতারসংবিধান সংশোধন বিল জানুয়ারিতে, পাস হলেই হবে গণভোটডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম, ছাড় না দেয়ার হুঁশিয়ারি মাহদীরসালমানের অভিযোগ, ‘বিএনপি চাঁদাবাজ দল’; যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, ‘দখল করতে দেয়া হবে না’: আসিফ মাহমুদহাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪১চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র না পেয়ে শাহবাগে প্রাথমিকের প্রার্থীরাঅপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমৌলিক সংবিধান সংশোধনে জনগণের ভোট নেয়ার সিদ্ধান্তসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, জামায়াত আমির বললেন ‘এর শেষ হবে একদিন’ব্যাংককে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারো মানুষ; চলছে উদ্ধার অভিযানখামেনিকে হত্যা নিয়ে রাশিয়ার কড়া বার্তাভারতে ৬ এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে ২০০ মার্কিন সেনাআকাশ ঢাকল আগ্নেয় ছাই, বন্ধ সিসিলির কাতানিয়া বিমানবন্দরভারী বৃষ্টি ও ঝড়ে ভারতের উত্তরপ্রদেশে প্রাণহানি ৫৬অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত পরিবর্তনে ব্রাজিলের সম্ভাব্য একাদশজয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমীনের মনোনয়নপত্র জমাশেরপুর সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দসশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাটবগুড়ায় অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যার অভিযোগলক্ষ্মীপুরে বিএনপিসহ বিভিন্ন দলের অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদানফের কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ২৫৪বিশ্ব পর্যটন দিবস আজ, এআই-ডিজিটাল রূপান্তরে গুরুত্ব

থাইল্যান্ডের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সুযোগ

থাইল্যান্ডের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সুযোগ
থাইল্যান্ডের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সুযোগ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১২, ২০২৬ ০৬:১০ অপরাহ্ন

থাইল্যান্ডের বিভিন্ন খাতে কর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। এ লক্ষ্যে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সমঝোতা স্মারক বা এমওইউ সইয়ের বিষয়ে আলোচনা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে থাই প্রতিনিধি দলের বৈঠকে বিষয়টি উঠে আসে। বৈঠকে স্বচ্ছ ও কম খরচে কর্মী নিয়োগ, ন্যায্য মজুরি, আবাসন, চিকিৎসা বীমা এবং কর্মীদের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়।

থাই প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে চারটি দেশের সঙ্গে কর্মী নিয়োগের চুক্তি রয়েছে থাইল্যান্ডের। তবে কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে দেশটির বিভিন্ন খাতে কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। ফলে বাংলাদেশকে পঞ্চম দেশ হিসেবে যুক্ত করতে আগ্রহী তারা।

এ সময় ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান, থাইল্যান্ডকে ট্রানজিট হিসেবে ব্যবহার এবং মানবপাচার নিয়ে উদ্বেগের কথাও জানায় থাই প্রতিনিধি দল। বাংলাদেশ এসব বিষয় সমাধানের আশ্বাস দিয়েছে। শিগগিরই দুই দেশের মধ্যে এমওইউ সইয়ের আশা করা হচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।