
সিরাজগঞ্জের শাহজাদপুর সাংবাদিক ফোরামের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উৎসবমুখর পরিবেশে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে একটি আনন্দ র্যালি বের করা হয়। পরে কেক কাটা। শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. ফরিদুল ইসলাম। শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম। সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব রাসেল ও সাধারণ সম্পাদক তাহসিন নূরী খোকনসহ সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন। সাংবাদিকতা সমাজের দর্পণ। সত্য ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করলে সমাজের অসংগতি তুলে ধরা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনসমস্যা তুলে ধরায় সাংবাদিক ফোরামের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে সংগঠনের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সোহেল রানা, সিরাজগঞ্জ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।