
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে চীন কিংবা রাশিয়ার সহায়তার প্রয়োজন নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে দেশটির নৌবাহিনী। বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত পরাজিত হয়েছে। তার দাবি। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও দুর্বল হয়ে পড়েছে।
যুদ্ধ বন্ধে বেইজিং ও মস্কোর সহায়তা নেয়ার প্রয়োজন হবে কি না। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কারও সহায়তা প্রয়োজন নেই।
তবে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে ভিন্ন তথ্য উঠে এসেছে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের হাতে এখনো আনুমানিক দেড় হাজার থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র থাকতে পারে।
এদিকে হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।