
দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর। অগ্নিসংযোগ। ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক।
বুধবার (১৮ নভেম্বর) দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেয়া হয়। বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।
নির্দেশনায় বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি জোরদার করার পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়াতে বলা হয়েছে। একইসঙ্গে সার্বক্ষণিক টহল জোরদার এবং বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।