
ঠাকুরগাঁওয়ে হঠাৎ বৃষ্টি, আমন ধান ও আলু চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
ঠাকুরগাঁওয়ে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকেরা। শনিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে জমিতে কেটে রাখা আমন ধান ভিজে যাচ্ছে। পাশাপাশি আলু। ভুট্টা ও সরিষা চাষের জন্য জমি প্রস্তুত করতেও সমস্যায় পড়েছেন কৃষকেরা। বিশেষ করে আলুর জমিতে পানি জমে যাওয়ায় দেখা দিয়েছে নতুন উদ্বেগ।
বৃষ্টির পানি থেকে কাটা ধান রক্ষা করতে তড়িঘড়ি করে ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা। ভূল্লীর কচুবাড়ী গ্রামের কৃষক রব্বানী জানান। দুই একর জমির ধান কেটে শুকানোর পর্যায়ে ছিল। শনিবারই সেগুলো ঘরে তোলার কথা ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে ধান ভিজে গেছে।
অন্যদিকে কাচারি বাজার এলাকার কৃষক খোরশেদ আলী জানান। ব্র্যাক সিডের অধীনে চার বিঘা জমিতে আলু চাষ করেছেন তিনি। টানা বৃষ্টিতে জমি কাদায় পরিণত হয়েছে।
তবে সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলমের আশা। আগাম বৃষ্টির বিষয়ে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে। এ বৃষ্টিতে ফসলের তেমন ক্ষতি হবে না বলেও মনে করছেন তিনি।
আবু নাইম/ঠাঁকুরগাও।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।