
পঞ্চগড় সীমান্তসহ রংপুর বিজিবি রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বড় সাফল্যের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। চলতি বছরের প্রথম ১০ মাসে ২২১ কোটি ৪৫ লাখ টাকারও বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বাহিনীটি। এ সময় এসব অপরাধে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়। ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়নের চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ। তিন হাজার লিটারের বেশি দেশি মদ। প্রায় চার কেজি হেরোইন। এক হাজার কেজি গাঁজা। ৫৪ হাজারের বেশি ইয়াবা এবং ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল।
এ ছাড়া অভিযানে স্বর্ণ। আগ্নেয়াস্ত্র ও গুলিও জব্দ করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সীমান্তে নজরদারি এবং টহল জোরদার করেছে বিজিবি।
পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান। সীমান্ত অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
রমজান আলী. পঞ্চগড়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।