
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
শুক্রবার (২০ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অবৈধ অনুপ্রবেশ। মানব পাচার। মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী। আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরে ভারতে ফিরে যাওয়ার উদ্দেশ্যে আবারও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন।
আটক ব্যক্তিরা হলেন আবিদ মুক্তি। আনোয়ারা। নুরজাহান খাতুন এবং তিন শিশু। তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি এলাকায়।
৩৯ বিজিবি জানিয়েছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত সুরক্ষায় ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন সদস্যরা। অবৈধ অনুপ্রবেশ। মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
রমজান,শেরপুর।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।