শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শহরে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। হাসপাতালগুলো নির্মাণ করা হবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, হাসপাতালগুলো শ্রমিকদের জন্য নির্দিষ্টভাবে নামকরণ করা হবে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই প্রাথমিকভাবে এই ছয়টি শহরে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, স্বৈরাচার সরকারের আমলে দেশের চিকিৎসাব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছিল। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে দেশের মানুষকে বাধ্য হয়ে বিশেষ একটি দেশে চিকিৎসা নিতে যেতে হয়। বর্তমান সরকার বিষয়টি বিবেচনায় রেখে প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।