যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের কারণ নিয়ে আত্মসমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ইসরায়েলের প্রতি মার্কিনিদের বিরূপ মনোভাবকে দলের পরাজয়ের পেছনে দায়ী করেছেন তিনি। খবর দ্য জেরুজালেম পোস্টের।
এর আগে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক—এই দুই বিষয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন ভোটারদের একটি বড় অংশের মধ্যে ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে। তাঁর মতে, যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ইসরায়েল নিয়ে অসন্তোষ—এই তিনটি বিষয়ই নির্বাচনে দলের পরাজয়ের অন্যতম কারণ।
ট্রাম্প জানান, তিনি নিজে নির্বাচনে প্রার্থী না হলেও কয়েকজন রিপাবলিকান প্রার্থীর পক্ষে জোর প্রচার চালিয়েছিলেন। তবে তাঁর ধারণা, নিজে প্রার্থী হলে নির্বাচনের ফল ভিন্ন হতে পারত।
ভ্যান্সের মন্তব্যের সঙ্গেও একমত পোষণ করেন ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, একই পরিস্থিতি আবার তৈরি হলেও তিনি একই সিদ্ধান্ত নেবেন। কারণ, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া যায় না।
আসছে রোববার (১৫ নভেম্বর) সাক্ষাৎকারটি প্রচারের কথা রয়েছে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।