গাজায় টানা বৃষ্টিতে বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়শিবির ও তাঁবু। এতে শিশুদের নিরাপদে ও শুকনো স্থানে রাখতেও হিমশিম খাচ্ছে হাজারো পরিবার। পুরো শিবিরগুলো পানিনিষ্কাশন সংকটে পড়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক রেড ক্রস।
আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে রেড ক্রসের মুখপাত্র আমানি আল নাউক বলেন, টানা চতুর্থ শীত মৌসুমেও গাজার লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ বৃষ্টি ও ঠান্ডা থেকে সন্তানদের রক্ষায় সংগ্রাম করছেন।
তিনি জানান, গত তিন বছর ধরে পরিবারগুলো অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও জরাজীর্ণ তাঁবুতে বসবাস করছে। বৃষ্টির পানি সরানো এবং প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষায় পুরো পরিবারের পাশাপাশি আশ্রয়শিবিরের বাসিন্দাদেরও চেষ্টা করতে হচ্ছে।
গাজার মানুষের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই আশ্রয়ব্যবস্থা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি বলে উল্লেখ করেন রেড ক্রসের এই মুখপাত্র।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।