জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন পাবনার খালেদ হোসেন পরাগ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) সাইয়েদ বিন আব্দুল্লাহ।
খালেদ হোসেন পরাগ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী ও পাবনা জেলা জাসাসের আহ্বায়ক। আর সাইয়েদ বিন আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তুরস্কের আন্টালিয়া শহরে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলন। সফরকালে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে তার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়েছে, সম্মেলনে বাংলাদেশ জলবায়ু অর্থায়ন ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেয়ার দাবি জানাবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় ও ক্ষতিপূরণের বিষয়টি তুলে ধরা হবে।
এ ছাড়া জলবায়ু সহনশীলতা, দুর্যোগ মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশের উদ্যোগগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবে ঢাকা।
নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।