পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আইনজীবীর মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করাকে শেখ হাসিনার ভুল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশে এসে বিচার মোকাবিলার পরিস্থিতি আছে বলেই শেখ হাসিনা পাসপোর্ট চেয়েছেন বলে মনে হতে পারে। তবে তিনি একজন দণ্ডিত অপরাধী। তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে। তাই নতুন পাসপোর্ট নিয়ে নয়, দণ্ডিত অপরাধী হিসেবেই তার দেশে ফেরার কথা।
আসিফ নজরুল আরও বলেন, পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টি সহজ করে দিয়েছেন। এখন ভারতকে আরও জোরালোভাবে বলা যাবে, বাংলাদেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অজুহাতে তাকে ফেরত না দেয়ার যুক্তি গ্রহণযোগ্য হবে না।
পোস্টের শেষে শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।