‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার ও জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন।
এ ছাড়া জেলা সমবায় কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মর্জিনা বেগমসহ বিভিন্ন সমবায় সমিতির নেতারা বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভর সমাজ গঠনে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে জেলার সমবায় সমিতিগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে সরকারি সহযোগিতা কামনা করেন এবং সমবায়ভিত্তিক দেশ গঠনে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন।
আবাবিল হাকিম, জয়পুরহাট প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।