দুর্নীতির কারণে দেশের অধিকাংশ সমবায় সমিতি তাদের অতীতের অবস্থান হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবায় খাতের উন্নয়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে সংশ্লিষ্ট আইন সময়োপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, একসময় দেশের বিভিন্ন এলাকায় সমবায় কার্যক্রম প্রাণবন্ত থাকলেও দুর্নীতির কারণে অধিকাংশ সমিতি কার্যকারিতা হারিয়েছে। বর্তমানে হাতে গোনা কয়েকটি সমিতি সফলভাবে কার্যক্রম চালাচ্ছে।
সমবায় খাতের অগ্রগতিতে আইন ও নীতিগত বাধা দূর করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি এনজিওগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকরভাবে গড়ে তোলার আহ্বান জানান।
রাষ্ট্রপতি মিল্ক ভিটার উদাহরণ তুলে ধরে উৎপাদিত পণ্যের প্রচার ও বাজারজাতকরণ বাড়ানোর কথা বলেন। উৎপাদনকারীদের পণ্য বাজারে পৌঁছে দিতে সমবায় অধিদপ্তর ও মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া ডিজিটাল বিপণন ও ই-কমার্সের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং তরুণদের স্টার্টআপ ও সুনীল অর্থনীতির মতো সম্ভাবনাময় খাতে সম্পৃক্ত করার ওপর জোর দেন রাষ্ট্রপতি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।