দেশের তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব জমা দিয়েছে শ্রমিকপক্ষ। এতে সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার এবং গ্রেড অনুযায়ী সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
লিখিত প্রস্তাবে শিক্ষানবিশ শ্রমিকদের মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবও দিয়েছে শ্রমিকপক্ষ।
তবে মালিকপক্ষ এখনো লিখিত প্রস্তাব জমা দেয়নি। এ জন্য তাদের চার কর্মদিবস সময় দেয়া হয়েছে বলে জানান বোর্ড চেয়ারম্যান।
বিস্তারিত আসছে...
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।