৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিল্পী ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন বক্তারা। তাঁরা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।
মো. রমজান আলী, শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।