সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ শোক জানান।
শোকবার্তায় তিনি বলেন, একই পরিবারের চার সদস্যসহ সাত বাংলাদেশির প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, নিহত সাত বাংলাদেশি আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।