পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ২৪ মিনিটে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’
সম্প্রতি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে সোমবার বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে চিঠি পাঠিয়েছেন তাঁর আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে জানান, শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এ অবস্থায় তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির বাধ্যবাধকতার বিষয়ও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি বাংলাদেশে ফিরতে চান। তাঁর দলের সহযোগীরাও জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনতে হবে। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলেও উল্লেখ করেন সারজিস।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।