রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জনি (৩২)। তিনি দলটির গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
রোববার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এসআরইউ সদস্যরা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, এসআরইউর অভিযানে আওয়ামী লীগের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।