চলতি আমন মৌসুমে ৩৫ টাকা কেজি দরে ধান এবং ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল কিনবে সরকার। এ ছাড়া আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা কেজি।
রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ দাম নির্ধারণ করা হয়। পরে ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, ২০২৬ সালের আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান এবং ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার।
তিনি জানান, আগামী ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হয়ে চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ১ ডিসেম্বর থেকে শুরু হবে আমন চাল সংগ্রহ, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।