জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বগুড়ার গাবতলীতে প্রতিবন্ধী ও এতিমদের নিয়ে দোয়া মাহফিল , খাবার বিতরণ হয়েছে। সোমবার দুপুরে পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া মাহফিলে বক্তব্য দেন গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু।
দোয়া মাহফিল শেষে এতিম ও প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সজল শেখ
বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।