জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ভারতীয় ফেয়ারড্রিল ও উইনসেরেক্স সিরাপ, ইয়াবা এবং ভাঙা অ্যাম্পলসহ মোট ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়।
সোমবার (২ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা গেছে, বিশ্বস্ত সূত্রের গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টহলদল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মোতাহার মন্ডল (৫৫), শাকিলা (৪৫) ও কানিজ ফাতেম (৫০) নামে তিনজনকে আটক করা হয়।
অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের বিস্তারিত বিবরণ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী তথ্যের ভিত্তিতে সংযোজন করা যাবে।
আবাবিল হাকিম, জয়পুরহাট জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।