সোমবার, ০২ নভেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আলোচনার ভিত্তিতে শিগগিরই ঘোষণা হতে পারে শ্রমিকদের ন্যূনতম মজুরি: স্বরাষ্ট্রমন্ত্রীকৃষক কার্ডে মিলবে আবহাওয়ার আগাম পূর্বাভাসসহ ১০ ধরনের সেবাসচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকপোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারী-ধান্দাবাজরা: জামায়াত আমিরহ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা, নিহত অন্তত ২৪নিরাপত্তা উদ্বেগের মধ্যে আল নাসরের স্কোয়াডে নেই রোনালদোশ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ১০ প্লাটুন বিজিবি মোতায়েনপোশাকশ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর-আশুলিয়া-নারায়ণগঞ্জ, পুলিশের গাড়িতে আগুনমিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, গ্রেপ্তার ২৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, গ্রেপ্তার ২৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, গ্রেপ্তার ২৯
মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, গ্রেপ্তার ২৯
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ০২, ২০২৬ ০৩:৪৮ অপরাহ্ন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অভিমুখে মিছিল নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে মিরপুর ১০ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে মিরপুর ২, ১১ ও রূপনগরসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করেন শ্রমিকরা। পুলিশ বাধা দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মিরপুর স্টেডিয়ামসংলগ্ন এলাকা থেকেও দুই দফায় মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা।

সকাল থেকেই মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সেখানে জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়। পাশাপাশি মিরপুর ১১, ১৩ ও ১৪ নম্বর এলাকার পোশাক কারখানাগুলোর আশপাশে নজরদারি বাড়ানো হয়।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, মিরপুর বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, আন্দোলনের নামে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।