মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদনআলোচনার ভিত্তিতে শিগগিরই ঘোষণা হতে পারে শ্রমিকদের ন্যূনতম মজুরি: স্বরাষ্ট্রমন্ত্রীকৃষক কার্ডে মিলবে আবহাওয়ার আগাম পূর্বাভাসসহ ১০ ধরনের সেবাসচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, একদিনে প্রাণ গেল আরও ৬ জনেরশ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্ট সমর্থকদের ইন্ধন রয়েছে; শ্রমিকদের কাজে ফেরার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীরমির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২ হাজার ৬০ টাকামিয়ানমারে চার শহরে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৫পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারী-ধান্দাবাজরা: জামায়াত আমিরহ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা, নিহত অন্তত ২৪বিসিবির ইনস্টাগ্রামে সাইবার হামলা, সতর্কবার্তা বোর্ডেরনিরাপত্তা উদ্বেগের মধ্যে আল নাসরের স্কোয়াডে নেই রোনালদো৮০০ কোটি রুপি পেরিয়ে ইতিহাস গড়ল রজনীকান্তের ‘জেলার ২’জয়পুরহাটে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, পুরস্কার পেলেন ৫৬ জনশ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ১০ প্লাটুন বিজিবি মোতায়েনপোশাকশ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর-আশুলিয়া-নারায়ণগঞ্জ, পুলিশের গাড়িতে আগুনমিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, গ্রেপ্তার ২৯পাবনার আতাইকুলায় যানজট নিরসনে র‍্যালি ও সচেতনতামূলক সভামালদ্বীপগামী কর্মীদের জন্য দূতাবাসের সতর্কবার্তামেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ০২, ২০২৬ ০৬:১৬ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য এলিজা জামান মঙ্গলবার (৩ নভেম্বর) শপথ নেবেন।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার তাদের শপথবাক্য পাঠ করাবেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। শপথ শেষে নিয়ম অনুযায়ী সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করবেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এলিজা জামান। ইতোমধ্যে তার নির্বাচনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !