নতুন ভিসা নিয়ে মালদ্বীপ যাওয়ার আগে ডিপোর্টের তথ্য যাচাইয়ের পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, আগে মালদ্বীপে অবস্থান করেছেন এবং ভিসা না থাকায় বাংলাদেশে ফিরে এসেছেন—এমন কর্মীদের নতুন ভিসায় যাওয়ার আগে সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে ইমিগ্রেশন বিভাগে খোঁজ নিতে হবে, তারা ডিপোর্ট হয়েছিলেন কি না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ ডিপোর্ট হয়ে থাকলে তাকে পুনরায় মালদ্বীপে প্রবেশের অনুমতি দেবে না দেশটির ইমিগ্রেশন বিভাগ। তাই মালদ্বীপ যাওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য কর্মীদের অনুরোধ জানিয়েছে হাইকমিশন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।