মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদনআলোচনার ভিত্তিতে শিগগিরই ঘোষণা হতে পারে শ্রমিকদের ন্যূনতম মজুরি: স্বরাষ্ট্রমন্ত্রীকৃষক কার্ডে মিলবে আবহাওয়ার আগাম পূর্বাভাসসহ ১০ ধরনের সেবাসচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, একদিনে প্রাণ গেল আরও ৬ জনেরশ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্ট সমর্থকদের ইন্ধন রয়েছে; শ্রমিকদের কাজে ফেরার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীরমির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২ হাজার ৬০ টাকামিয়ানমারে চার শহরে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৫পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারী-ধান্দাবাজরা: জামায়াত আমিরহ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা, নিহত অন্তত ২৪বিসিবির ইনস্টাগ্রামে সাইবার হামলা, সতর্কবার্তা বোর্ডেরনিরাপত্তা উদ্বেগের মধ্যে আল নাসরের স্কোয়াডে নেই রোনালদো৮০০ কোটি রুপি পেরিয়ে ইতিহাস গড়ল রজনীকান্তের ‘জেলার ২’জয়পুরহাটে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, পুরস্কার পেলেন ৫৬ জনশ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ১০ প্লাটুন বিজিবি মোতায়েনপোশাকশ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর-আশুলিয়া-নারায়ণগঞ্জ, পুলিশের গাড়িতে আগুনমিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, গ্রেপ্তার ২৯পাবনার আতাইকুলায় যানজট নিরসনে র‍্যালি ও সচেতনতামূলক সভামালদ্বীপগামী কর্মীদের জন্য দূতাবাসের সতর্কবার্তামেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত

বিসিবির ইনস্টাগ্রামে সাইবার হামলা, সতর্কবার্তা বোর্ডের

বিসিবির ইনস্টাগ্রামে সাইবার হামলা, সতর্কবার্তা বোর্ডের
বিসিবির ইনস্টাগ্রামে সাইবার হামলা, সতর্কবার্তা বোর্ডের
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ০২, ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালায় হ্যাকাররা। দফায় দফায় অননুমোদিত প্রবেশের চেষ্টার পাশাপাশি অ্যাকাউন্টটি ব্যবহার করে ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সন্দেহজনক বার্তা পাঠানো হচ্ছে।

সোমবার বিকেলে ফেসবুকে দেয়া এক জরুরি সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত করে বিসিবি। বোর্ড জানায়, এসব বার্তার সঙ্গে অবৈধ ক্রিপ্টোকারেন্সি, বেটিং ওয়েবসাইট ও ফিশিং লিংক যুক্ত করা হচ্ছে। এসব লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড ও অ্যাকাউন্টের গোপন তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা হতে পারে।

এ অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা কোনো লিংকে ক্লিক না করার আহ্বান জানিয়েছে বোর্ড। পাশাপাশি কোনো ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা লগইনসংক্রান্ত তথ্য শেয়ার না করতেও সতর্ক করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, অ্যাকাউন্টটি পুনরুদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতের প্রক্রিয়া চলছে। পুরোপুরি সুরক্ষিত হওয়ার পর এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে।

তবে এখন পর্যন্ত হ্যাকাররা অ্যাকাউন্টটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পেরেছে কি না, কিংবা কতজনের কাছে সন্দেহজনক বার্তা পাঠানো হয়েছে, তা জানায়নি বোর্ড।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।