মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদনআলোচনার ভিত্তিতে শিগগিরই ঘোষণা হতে পারে শ্রমিকদের ন্যূনতম মজুরি: স্বরাষ্ট্রমন্ত্রীকৃষক কার্ডে মিলবে আবহাওয়ার আগাম পূর্বাভাসসহ ১০ ধরনের সেবাসচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, একদিনে প্রাণ গেল আরও ৬ জনেরশ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্ট সমর্থকদের ইন্ধন রয়েছে; শ্রমিকদের কাজে ফেরার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীরমির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২ হাজার ৬০ টাকামিয়ানমারে চার শহরে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৫পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারী-ধান্দাবাজরা: জামায়াত আমিরহ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা, নিহত অন্তত ২৪বিসিবির ইনস্টাগ্রামে সাইবার হামলা, সতর্কবার্তা বোর্ডেরনিরাপত্তা উদ্বেগের মধ্যে আল নাসরের স্কোয়াডে নেই রোনালদো৮০০ কোটি রুপি পেরিয়ে ইতিহাস গড়ল রজনীকান্তের ‘জেলার ২’জয়পুরহাটে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, পুরস্কার পেলেন ৫৬ জনশ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ১০ প্লাটুন বিজিবি মোতায়েনপোশাকশ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর-আশুলিয়া-নারায়ণগঞ্জ, পুলিশের গাড়িতে আগুনমিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, গ্রেপ্তার ২৯পাবনার আতাইকুলায় যানজট নিরসনে র‍্যালি ও সচেতনতামূলক সভামালদ্বীপগামী কর্মীদের জন্য দূতাবাসের সতর্কবার্তামেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত

মিয়ানমারে চার শহরে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৫

মিয়ানমারে চার শহরে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৫
মিয়ানমারে চার শহরে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৫
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ০২, ২০২৬ ০৭:৪৪ অপরাহ্ন

মিয়ানমারের রাখাইন ও কারেন্নি প্রদেশের চারটি শহরে সামরিক বাহিনীর বিমান হামলায় এক শিশুসহ অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২ জন।

সোমবার (২ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে স্বাধীন সংবাদমাধ্যম ইরাবতী। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, রোববার রাখাইন ও কারেন্নি রাজ্যের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়।

হামলার শিকার হয় রাখাইনের কিয়াউকতাও, ম্রাউক-ইউ, পাউকতাও ও কিয়াউকফিউ শহরের আবাসিক এলাকা এবং একটি মাতৃসদন। এতে রাখাইনে ১২ জন নিহত হন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহত হন ৩২ জন।

এর আগের দিন শনিবার কারেন্নি প্রদেশের লইকাও শহরের একটি স্কুলে বিমান হামলা চালায় সামরিক বাহিনী। সেখানে শিশুদের জন্য পুষ্টিবিষয়ক কর্মসূচি চলার সময় হামলায় তিন শিশু নিহত ও আটজন আহত হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সামরিক জান্তার বিরুদ্ধে বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী লড়াই চালিয়ে যাচ্ছে। সংঘাতের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !