চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন পোশাকশিল্পের শ্রমিক নেতারা। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত রয়েছেন। শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে সকালে পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি জানান, মজুরি বোর্ডের মাধ্যমে সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, যেসব কারখানা উদ্দেশ্যমূলকভাবে বন্ধ রাখা হয়েছে, সেগুলোর তালিকা মালিকদের কাছে চাওয়া হয়েছে। পাশাপাশি শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে জড়িত সংগঠন ও ব্যক্তিদের তালিকাও চাওয়া হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।