মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদনআলোচনার ভিত্তিতে শিগগিরই ঘোষণা হতে পারে শ্রমিকদের ন্যূনতম মজুরি: স্বরাষ্ট্রমন্ত্রীকৃষক কার্ডে মিলবে আবহাওয়ার আগাম পূর্বাভাসসহ ১০ ধরনের সেবাসচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, একদিনে প্রাণ গেল আরও ৬ জনেরশ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্ট সমর্থকদের ইন্ধন রয়েছে; শ্রমিকদের কাজে ফেরার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীরমির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২ হাজার ৬০ টাকামিয়ানমারে চার শহরে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৫পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারী-ধান্দাবাজরা: জামায়াত আমিরহ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা, নিহত অন্তত ২৪বিসিবির ইনস্টাগ্রামে সাইবার হামলা, সতর্কবার্তা বোর্ডেরনিরাপত্তা উদ্বেগের মধ্যে আল নাসরের স্কোয়াডে নেই রোনালদো৮০০ কোটি রুপি পেরিয়ে ইতিহাস গড়ল রজনীকান্তের ‘জেলার ২’জয়পুরহাটে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, পুরস্কার পেলেন ৫৬ জনশ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ১০ প্লাটুন বিজিবি মোতায়েনপোশাকশ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর-আশুলিয়া-নারায়ণগঞ্জ, পুলিশের গাড়িতে আগুনমিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, গ্রেপ্তার ২৯পাবনার আতাইকুলায় যানজট নিরসনে র‍্যালি ও সচেতনতামূলক সভামালদ্বীপগামী কর্মীদের জন্য দূতাবাসের সতর্কবার্তামেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদন

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদন
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদন
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ০২, ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন

সেন্ট্রাল ডেস্ক

 

২০২৭ সালের জন্য ২৯ দিনের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত ছুটির মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি। তবে এ ছুটির সাত দিন সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কার্যত ২২ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

 

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের সরকারি ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়।

 

বৈঠক শেষে সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

 

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় জাতীয় দিবস ও অন্যান্য উপলক্ষ মিলিয়ে ১৫ দিন সাধারণ ছুটি রাখা হয়েছে। পাশাপাশি নির্বাহী আদেশে ১৪ দিনের ছুটি অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামী বছর সরকারি ছুটি থাকবে ২৯ দিন। তবে এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর ছুটির সংখ্যা দাঁড়াবে ২২ দিন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !