বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার তার বন্ধু আহমেদ শাহরিয়ার দীপের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন।
চার দিনের রিমান্ড শেষে দীপকে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করে নৌ-পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে দীপ কয়েকটি প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং কিছু বিষয়ে নীরব ছিলেন। তবে তিনি মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, যা তদন্তের স্বার্থে যাচাই-বাছাই করা হচ্ছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।