ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, হাজারো শ্রমিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়েছেন। যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবি ঘিরে চলমান অসন্তোষ নিরসনে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।