পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা বাজারে যানজট নিরসন ও বাসস্ট্যান্ড ব্যবস্থাপনার আধুনিকায়নে র্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালির আগে বাজারের বিভিন্ন দোকানের সামনে অবৈধ দখল ও বাসস্ট্যান্ডের পরিস্থিতি পরিদর্শন করা হয়।
পরে আলোচনা সভায় মহাসড়কের যানজট, অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং বাসস্ট্যান্ড ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এতে সমন্বিত পরিকল্পনা, আধুনিক পার্কিং ব্যবস্থা ও গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও সেলিম আহমেদ বলেন, যানজট নিরসনে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ফুটপাত দখল, অবৈধ পার্কিং ও সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হবে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ, আতাইকুলা থানার প্রতিনিধি মিজানুর রহমান, আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাঁধন, সাধারণ সম্পাদক নুরুন্নবী, স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, বাজার মালিক সমিতি, মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।