তামিল সিনেমা আর রজনীকান্ত—দুটো যেন একে অপরের পরিপূরক। জীবনের ৭৫ বছর বয়সেও পর্দায় ও বক্স অফিসে নিজের দাপট ধরে রেখেছেন এই সুপারস্টার। এবার নতুন সিনেমা ‘জেলার ২’ দিয়ে গড়লেন নতুন ইতিহাস।
তামিল সিনেমার ইতিহাসে প্রথম ছবি হিসেবে ৮০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে ‘জেলার ২’। মুক্তির মাত্র ১৮ দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৮০৭ কোটি ২৫ লাখ রুপি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ১৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমাটি। শুধু আন্তর্জাতিক বাজারেই নয়, ভারতের বক্স অফিসেও রেকর্ড গড়েছে ‘জেলার ২’। দেশটির প্রেক্ষাগৃহে সিনেমাটির আয় ৫৩৩ কোটি ৭৫ লাখ রুপির বেশি। বাকি আয় এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। এর মধ্যে শুধু তামিল সংস্করণ থেকেই আয় হয়েছে ৩১৬ কোটি রুপি।
এর আগে ভারতে সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার রেকর্ড ছিল রজনীকান্ত অভিনীত ‘২.০’-এর দখলে। সিনেমাটির আয় ছিল ৫১৯ কোটি রুপি। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল ‘জেলার ২’।
নেলসন দিলীপকুমারের ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘জেলার’-এর সিক্যুয়েল এটি। এতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন এস. জে. সুরিয়া, মিঠুন চক্রবর্তী, রম্যা কৃষ্ণান ও বিদ্যা বালান। অতিথি চরিত্রে রয়েছেন মোহনলাল, শিব রাজকুমার, হৃতিক রোশন, জ্যাকি শ্রফ ও বিজয় সেথুপতির মতো তারকারা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।