রবিবার, ০১ নভেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বান্ধবী দিশা গ্রেপ্তারছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় কর্মজীবনে না আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরপিএসসির নবনিযুক্ত সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানাতাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডেপোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ৬ সদস্যের মজুরি বোর্ড গঠনমিরপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৫ মেট্রোস্টেশনসিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ীর ৬৫ চরমপন্থির আত্মসমর্পণশ্রমিক আন্দোলন ঘিরে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠকগার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশচার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহসরকারি খরচে বিদেশি সিঙ্গেলদের ডেটে পাঠাবে ফিনল্যান্ড, আবেদন যেভাবেইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটেই হামলার সক্ষমতা আছে: ট্রাম্পমিরপুর-১০ মোড়ে শ্রমিক-পুলিশ মুখোমুখি, যান চলাচল বন্ধজয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় যুব দিবস উদযাপনবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় হাইকোর্টে জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামানসন্ত্রাসবিরোধী আইনের মামলায় অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ ৪ দিনের রিমান্ডে

শ্রমিক আন্দোলন ঘিরে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

শ্রমিক আন্দোলন ঘিরে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক
শ্রমিক আন্দোলন ঘিরে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ০১, ২০২৬ ০৫:২৯ অপরাহ্ন

শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণে আজ সন্ধ্যায় কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সরকারের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

বৈঠকে শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠনের কথা জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানকে। আজ থেকেই বোর্ড কার্যকর হচ্ছে। দ্রুত বোর্ডের সভা করে শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।

শ্রমমন্ত্রী বলেন, গত তিন দিনে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকরা আন্দোলন ছেড়ে কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল সরকারকে অস্থিতিশীল ও জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন মন্ত্রী। তার দাবি, কয়েকটি রাজনৈতিক সংগঠন শ্রমিকদের সামনে রেখে নিজেদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে।

উল্লেখ্য, গেলো কয়েক দিন ধরে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !