মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদনআলোচনার ভিত্তিতে শিগগিরই ঘোষণা হতে পারে শ্রমিকদের ন্যূনতম মজুরি: স্বরাষ্ট্রমন্ত্রীকৃষক কার্ডে মিলবে আবহাওয়ার আগাম পূর্বাভাসসহ ১০ ধরনের সেবাসচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, একদিনে প্রাণ গেল আরও ৬ জনেরশ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্ট সমর্থকদের ইন্ধন রয়েছে; শ্রমিকদের কাজে ফেরার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীরমির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২ হাজার ৬০ টাকামিয়ানমারে চার শহরে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৫পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারী-ধান্দাবাজরা: জামায়াত আমিরহ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা, নিহত অন্তত ২৪বিসিবির ইনস্টাগ্রামে সাইবার হামলা, সতর্কবার্তা বোর্ডেরনিরাপত্তা উদ্বেগের মধ্যে আল নাসরের স্কোয়াডে নেই রোনালদো৮০০ কোটি রুপি পেরিয়ে ইতিহাস গড়ল রজনীকান্তের ‘জেলার ২’জয়পুরহাটে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, পুরস্কার পেলেন ৫৬ জনশ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ১০ প্লাটুন বিজিবি মোতায়েনপোশাকশ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর-আশুলিয়া-নারায়ণগঞ্জ, পুলিশের গাড়িতে আগুনমিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, গ্রেপ্তার ২৯পাবনার আতাইকুলায় যানজট নিরসনে র‍্যালি ও সচেতনতামূলক সভামালদ্বীপগামী কর্মীদের জন্য দূতাবাসের সতর্কবার্তামেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত

জয়পুরহাটে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, পুরস্কার পেলেন ৫৬ জন

জয়পুরহাটে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, পুরস্কার পেলেন ৫৬ জন
জয়পুরহাটে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, পুরস্কার পেলেন ৫৬ জন
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ০২, ২০২৬ ০৬:১৩ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে জয়পুরহাটে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) জয়পুরহাট সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, নৃত্য, ইসলামী সংগীত ও গজলসহ বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মোট ৫৬টি পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।

আবাবিল হাকিম

জয়পুরহাট জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।