সোমবার, ০২ নভেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারী-ধান্দাবাজরা: জামায়াত আমির

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারী-ধান্দাবাজরা: জামায়াত আমির
পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারী-ধান্দাবাজরা: জামায়াত আমির
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ০২, ২০২৬ ১২:১৫ অপরাহ্ন

পোশাকশিল্পের চলমান পরিস্থিতি উসকে দিয়ে ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা এ শিল্প ধ্বংসের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে।

জামায়াত আমির বলেন, কোনো মালিক বা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। কোনো শ্রমিক এ ধরনের কাজে জড়িত হবেন বলে তিনি বিশ্বাস করেন না।

তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে তৈরি হওয়া সম্ভাবনা নষ্ট করার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। এ পরিস্থিতিতে মালিক-শ্রমিকসহ সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।