সোমবার, ০২ নভেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

আলোচনার ভিত্তিতে শিগগিরই ঘোষণা হতে পারে শ্রমিকদের ন্যূনতম মজুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোচনার ভিত্তিতে শিগগিরই ঘোষণা হতে পারে শ্রমিকদের ন্যূনতম মজুরি: স্বরাষ্ট্রমন্ত্রী
আলোচনার ভিত্তিতে শিগগিরই ঘোষণা হতে পারে শ্রমিকদের ন্যূনতম মজুরি: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ০২, ২০২৬ ১২:৪১ অপরাহ্ন

সব পক্ষের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে তৈরি পোশাকশিল্পের মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোববার (১ নভেম্বর) নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ডের প্রথম সভা হতে পারে। তা না হলে খুব শিগগিরই সভা করে আলোচনা শেষে ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমান উন্নয়নের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার পরামর্শ দিয়েছেন। বাস্তবতার নিরিখেই মজুরি নির্ধারণ করা হবে।

মালিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যেসব মালিক উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ করেছেন, তাদের তালিকা দিতে বলা হয়েছে। পাশাপাশি অস্থিরতা সৃষ্টিতে জড়িত শ্রমিক সংগঠন ও ব্যক্তিদের নামও চাওয়া হয়েছে।

আন্দোলনের নামে সড়ক-মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সহিংসতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। শ্রমিকদের স্বার্থবিরোধী ও আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !