সোমবার, ০২ নভেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

নিরাপত্তা উদ্বেগের মধ্যে আল নাসরের স্কোয়াডে নেই রোনালদো

নিরাপত্তা উদ্বেগের মধ্যে আল নাসরের স্কোয়াডে নেই রোনালদো
নিরাপত্তা উদ্বেগের মধ্যে আল নাসরের স্কোয়াডে নেই রোনালদো
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ০২, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন

এশিয়ান চ্যাম্পিয়নস লিগে পাখতাকোরের বিপক্ষে ম্যাচ খেলতে উজবেকিস্তান সফরে যাচ্ছে আল নাসর। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তার সঙ্গে বাদ পড়েছেন কিংসলে কোমান ও মোহাম্মদ সিমাকান।

সোমবার (২ নভেম্বর) তাসখন্দে পাখতাকোরের মুখোমুখি হবে আল নাসর। কোচ আনগে পোস্তেকোগলু এই তিন খেলোয়াড়কে বাদ দেয়ার কারণ হিসেবে ম্যাচের চাপ ও দীর্ঘ ভ্রমণের কথা জানিয়েছেন।

তবে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই আল নাসরের এই সফর নতুন করে আলোচনায় এসেছে। হুথি বিদ্রোহীদের তৎপরতা ঘিরে আঞ্চলিক উত্তেজনার প্রভাব দেশটির ফুটবল আয়োজনেও পড়ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে গেল সপ্তাহে আল নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচ স্থগিত করা হয়েছিল।

রোনালদোর ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে প্রয়োজন আর মাত্র ১৫ গোল। গেল সপ্তাহে হ্যাটট্রিক করে লক্ষ্যের আরও কাছে পৌঁছান তিনি। তার অনুপস্থিতিতে উজবেকিস্তানের সমর্থকেরা মাঠে তাকে দেখার সুযোগ হারাচ্ছেন।

রোনালদোর পরিবর্তে তরুণ ফরোয়ার্ড আব্দুলরহমান সুফিয়ানিকে দলে নিয়েছে আল নাসর। আগামী ৬ নভেম্বর সৌদি প্রো লিগে আল হাজেমের বিপক্ষে ম্যাচে রোনালদো ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।