আইনজীবী শিশির মনিরকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।
রাশেদ খান বলেন, জামায়াত-শিবির একদিকে শহিদ আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ করছে, অন্যদিকে মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে শিশির মনিরকে দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে। তার দাবি, শিশির মনির জামায়াতের আইনজীবী এবং একই সঙ্গে দলটির এমপি প্রার্থী ছিলেন।
এটিকে জামায়াতের ‘দ্বিচারিতা’ আখ্যা দিয়ে রাশেদ খান বলেন, আবরার হত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠন মাঠে কর্মসূচি পালন করলেও মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে শিশির মনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।
এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং আগামী কোনো ডিসেম্বরেই তিনি আর ফিরবেন না। আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন রাশেদ খান।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।