মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাদারীপুরের শিবচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে আয়োজিত সচেতনতা সভায় তিনি এ কথা বলেন।
ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ২২ দিন ইলিশ ধরা বন্ধ রাখলে উৎপাদন বাড়বে এবং দীর্ঘমেয়াদে জেলেরা এর সুফল পাবেন।
পরে ১৫১ জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেয়া হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।