কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম বলেছেন, ‘নিরাপত্তার খোঁজে আমাদের কাছে সমস্ত কিছুই আছে, আমাদের কাছে নিরাপত্তা নাই।’
সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও সেবামূলক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিতকরণবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অপ্রতিম হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে উপাচার্য বলেন, ‘আমরা অপ্রতিমকে খুঁজে পাইনি, অপ্রতিমের লাশটি খুঁজে পেয়েছি।’ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি দায়িত্বশীলভাবে সাড়া দেয়ার আহ্বান জানান তিনি।
কুমিল্লার পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, কিশোর গ্যাং, ছিনতাইকারী, মাদক ও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পাঁচ দফায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৪২ জনকে আটক করা হয়েছে। কোনো সমস্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না দিয়ে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবকাঠামো ও নাগরিক সেবা নিশ্চিত করতে সভাটি আয়োজন করা হয়। এতে পুলিশ, জেলা প্রশাসন, সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
কুবি প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।