মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
পিচ্চি রাজার পালানোর ঘটনায় দুই পুলিশ সরাসরি জড়িত: জিএমপি কমিশনারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার বিষয়ে যা বললেন রাশেদ খাঁনসারের মজুদে গরমিল, বগুড়ায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানাশিক্ষকদের সম্মান জানাতে আজ বিশ্ব শিক্ষক দিবসসীমিত আয়ের মানুষের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে চায় সরকারব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল, থানায় জিডিডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২তুরস্কের বাজারে দ্বিগুণেরও বেশি বেড়েছে বাংলাদেশের রপ্তানি৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চেরচিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানীসৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশি যুবকেরজাতিসংঘের আপত্তির মধ্যেই মালয়েশিয়া থেকে ফিরলেন ১,৪৭৯ রোহিঙ্গাক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪শিক্ষার্থীদের বিক্ষোভে ফ্রান্সে ৫০০ স্কুল বন্ধম্যাচের কয়েক ঘণ্টা আগে প্রতিপক্ষের আগমন, আর্জেন্টিনার জয় ঘিরে বিতর্কসালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুরজয়পুরহাটে যৌথ মাদকবিরোধী অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ আটক ১ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধারদলীয় সিদ্ধান্তে সরে গেলেন ওবায়দুল্লাহ, ফয়সল আমিনের পথ পরিষ্কারবিদেশ পাঠানোর নামে ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগ যুব অধিকার পরিষদ নেতার বিরুদ্ধেপাবনার সুজানগরে পুকুরে বিষ দিয়ে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগপাবনায় ছাত্রীদের ব্যাড টাসের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভপঞ্চগড়ে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভাদ্যা মিরর নিউজে সংবাদ প্রকাশের পর লক্ষ্মীপুরের যুব অধিকার পরিষদ নেতাকে দল থেকে অব্যাহতিরিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামাহাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে প্রসিকিউশনের আপিলহামলা-ভাঙচুরের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনের জামিন

শিক্ষার্থীদের বিক্ষোভে ফ্রান্সে ৫০০ স্কুল বন্ধ

শিক্ষার্থীদের বিক্ষোভে ফ্রান্সে ৫০০ স্কুল বন্ধ
শিক্ষার্থীদের বিক্ষোভে ফ্রান্সে ৫০০ স্কুল বন্ধ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৫, ২০২৬ ০২:১৫ অপরাহ্ন

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে সোমবার (৫ অক্টোবর) ৪০০ থেকে ৫০০টি স্কুল আংশিক বা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার দেশটির শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

শিক্ষামন্ত্রী জানান, বিক্ষোভ শুরুর পর ২৪টি স্কুলে আগুন দেয়া বা ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার পর্যন্ত দেশটির ৩ হাজার ৭০০ স্কুলের মধ্যে ৭৩৫টি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গেলো সপ্তাহে শিক্ষার মান, শিক্ষক সংকট, অতিরিক্ত শিক্ষার্থী এবং জরাজীর্ণ স্কুল ভবনের অভিযোগে আন্দোলন শুরু হয়। পরে প্যারিস ছাড়িয়ে মনপেলিয়ে, নঁত ও মার্সেইসহ বিভিন্ন শহরে তা ছড়িয়ে পড়ে।

জেফ্রে অভিযোগ করেন, উগ্র বামপন্থি কিছু কর্মী শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে সহিংসতা উসকে দিচ্ছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। বিক্ষোভে শিক্ষা বিভাগের ৭৮ জন কর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, শুধু শুক্রবারই ১ হাজার ৭৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপির হিসাবে, আন্দোলন শুরুর পর দেশজুড়ে ৫ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন, যাদের প্রায় ৮৫ শতাংশ অপ্রাপ্তবয়স্ক।

আন্দোলনের আয়োজকেরা মঙ্গলবারও বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের অভিযোগ, সরকার এখনো ‘কংক্রিট কোনো পদক্ষেপ’ নেয়নি।

তবে প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু জানিয়েছেন, স্কুলের পাঠদান স্বাভাবিক রাখা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে সরকার পদক্ষেপ নিচ্ছে। ভাঙচুরের ক্ষতিপূরণে ‘ভ্যান্ডাল-পে’ বিলের পর্যালোচনাও দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে বলে জানান তিনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।