সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মূল পরিকল্পনাকারী শাহরিয়ার গ্রেপ্তারসালমানের স্টুডিও ভাঙচুরে ভাষানটেক যুবলীগ নেতা গ্রেপ্তারমাদকমুক্ত ক্যাম্পাসের লক্ষ্যে ববির ২৫ বিভাগে ক্রীড়া সামগ্রী বিতরণ ছাত্রদল নেতারসংবিধান সংশোধন বিল জানুয়ারিতে, পাস হলেই হবে গণভোটডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম, ছাড় না দেয়ার হুঁশিয়ারি মাহদীরসালমানের অভিযোগ, ‘বিএনপি চাঁদাবাজ দল’; যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, ‘দখল করতে দেয়া হবে না’: আসিফ মাহমুদহাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪১চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র না পেয়ে শাহবাগে প্রাথমিকের প্রার্থীরাঅপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমৌলিক সংবিধান সংশোধনে জনগণের ভোট নেয়ার সিদ্ধান্তসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, জামায়াত আমির বললেন ‘এর শেষ হবে একদিন’ব্যাংককে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারো মানুষ; চলছে উদ্ধার অভিযানখামেনিকে হত্যা নিয়ে রাশিয়ার কড়া বার্তাভারতে ৬ এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে ২০০ মার্কিন সেনাআকাশ ঢাকল আগ্নেয় ছাই, বন্ধ সিসিলির কাতানিয়া বিমানবন্দরভারী বৃষ্টি ও ঝড়ে ভারতের উত্তরপ্রদেশে প্রাণহানি ৫৬অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত পরিবর্তনে ব্রাজিলের সম্ভাব্য একাদশজয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমীনের মনোনয়নপত্র জমাশেরপুর সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দসশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাটবগুড়ায় অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যার অভিযোগলক্ষ্মীপুরে বিএনপিসহ বিভিন্ন দলের অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদানফের কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ২৫৪বিশ্ব পর্যটন দিবস আজ, এআই-ডিজিটাল রূপান্তরে গুরুত্ব

জাসদ কার্যালয় থেকে আটক শতাধিক, সম্পৃক্ততা পেলে মামলা: ডিসি হারুন

জাসদ কার্যালয় থেকে আটক শতাধিক, সম্পৃক্ততা পেলে মামলা: ডিসি হারুন
জাসদ কার্যালয় থেকে আটক শতাধিক, সম্পৃক্ততা পেলে মামলা: ডিসি হারুন
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ০৮:০৯ অপরাহ্ন

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ২৮০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাসদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা নাশকতা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছেন—এমন তথ্য পুলিশের কাছে ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে প্রাথমিক ব্যবস্থা নেয়।

ডিসি হারুন বলেন, আটক ব্যক্তিরা কেন সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য রয়েছে এবং সেখানে কী কর্মকাণ্ড হয়েছে—এসব বিষয় যাচাই করা হচ্ছে। ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার তথ্যও পুলিশের কাছে রয়েছে বলে জানান তিনি।

আটক ব্যক্তিদের নিরাপত্তা ও ঘটনার বিস্তারিত যাচাইয়ের জন্য পল্টন থানায় নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে মামলা বা আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সম্পৃক্ততা না পাওয়া গেলে তাদের ক্ষেত্রে প্রচলিত অন্য প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এর আগে, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করছেন—এমন খবরে ভবনটি ঘেরাও করেন যুবদলের নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ের বাইরে তারা স্লোগান দেন।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।