শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মেটা ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট, বদলাচ্ছে চার টার্মসসালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলাম, তার সাম্রাজ্য কতদূর?বিমানবন্দরে মারধর ও সরকারি কাজে বাধার অভিযোগ, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলাবাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪নেতানিয়াহুর বিরুদ্ধে বিমান ছিনতাই সাজিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ উসকে দেয়ার অভিযোগখামেনির দাফনে মোজতবার উপস্থিতির দাবি, বাড়ছে রহস্যনির্বাচন কমিশন প্রধানের পদত্যাগ দাবিতে মাঠে ককরোচ জনতা পার্টিময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ ৭ জন নিহতলক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি গ্রেপ্তারগুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার ‘মদের গুদাম’ সিলগালালক্ষ্মীপুরে অনুমোদনহীন ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুলবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার

ইমরান খানকে হাসপাতালে নেয়ার আদেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের

ইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের
ইমরান খানকে হাসপাতালে নেয়ার আদেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৮, ২০২৬ ০৩:২২ অপরাহ্ন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি ইমরান খানকে হাসপাতালে নিয়ে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানোর আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সদস্যদের সঙ্গে প্রতি সপ্তাহে সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) তিন সদস্যের বেঞ্চ কয়েকটি আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আদালত বলেন, ইমরানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা মৌলিক অধিকারের বিষয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, মেডিকেল বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও তার বোন ডা. উজমা খানকে যুক্ত রাখতে হবে। চিকিৎসা প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ না করা এবং বিষয়টিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত না করার নির্দেশও দেয়া হয়েছে।

কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানকে নিয়মিত চিকিৎসা দেয়া হচ্ছে। তবে চিকিৎসকদের প্রতিবেদনে তার ওঠানামা করা রক্তচাপ, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, মাথাব্যথা ও অস্থিরতার কথা উল্লেখ রয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।