ভিসা আবেদনকারীদের জন্য সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসা আবেদনে সঠিক ও সত্য তথ্য প্রদান এবং তৃতীয় পক্ষের মাধ্যমে অতিরিক্ত অর্থ ব্যয় করে সেবা নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাসটি।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।

পোস্টে দূতাবাস জানায়, ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। পাশাপাশি আবেদনকারীদের নিজ উদ্যোগে ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত সদস্য বা বন্ধুর সহায়তাও নেওয়া যেতে পারে।
এ ছাড়া ভিসা প্রক্রিয়ায় তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীল না হওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। এ ধরনের সেবা গ্রহণের জন্য অতিরিক্ত অর্থ পরিশোধ না করতেও সতর্ক করা হয়েছে।
দূতাবাসের এ বার্তার মাধ্যমে ভিসা আবেদনকারীদের প্রতারণার ঝুঁকি এড়িয়ে সঠিক তথ্যের ভিত্তিতে নিজ উদ্যোগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।