শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মেটা ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট, বদলাচ্ছে চার টার্মসসালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলাম, তার সাম্রাজ্য কতদূর?বিমানবন্দরে মারধর ও সরকারি কাজে বাধার অভিযোগ, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলাবাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪নেতানিয়াহুর বিরুদ্ধে বিমান ছিনতাই সাজিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ উসকে দেয়ার অভিযোগখামেনির দাফনে মোজতবার উপস্থিতির দাবি, বাড়ছে রহস্যনির্বাচন কমিশন প্রধানের পদত্যাগ দাবিতে মাঠে ককরোচ জনতা পার্টিময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ ৭ জন নিহতলক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি গ্রেপ্তারগুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার ‘মদের গুদাম’ সিলগালালক্ষ্মীপুরে অনুমোদনহীন ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুলবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার

‘যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

‘যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি
‘যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৮, ২০২৬ ০১:১৭ অপরাহ্ন

ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তৈরি তথ্যচিত্রের তীব্র সমালোচনা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর বলেছে, বলিউড সিনেমার মতো নাটকীয়ভাবে ঘটনা উপস্থাপন করে যুদ্ধের বাস্তব ফলাফল বদলে দেয়া যায় না।

সোমবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে আইএসপিআর ভারতীয় তথ্যচিত্রটিকে অতিরঞ্জিত, তথ্যগতভাবে ভুল ও প্রচারণামূলক বলে দাবি করে। তাদের অভিযোগ, সামরিক ব্যর্থতাকে সাফল্য হিসেবে তুলে ধরতেই এই তথ্যচিত্র তৈরি করা হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনী আরও দাবি করেছে, তথ্যচিত্রের বিভিন্ন বক্তব্যের মধ্যেই পরস্পরবিরোধী তথ্য রয়েছে। তাদের মতে, ভারতীয় সামরিক নেতৃত্বের কিছু বক্তব্যই পাকিস্তানের ব্যাপক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলার বিষয়টি স্বীকার করে।

আইএসপিআর বলেছে, সিনেমার মতো দৃশ্যায়ন করে বিমান হারানোর ঘটনা বা যুদ্ধক্ষেত্রের বাস্তবতা আড়াল করা সম্ভব নয়। একইসঙ্গে তারা দাবি করেছে, ২০২৫ সালের সংঘর্ষে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের হামলা প্রতিহত করেছিল।

ভবিষ্যতে ভারত আবার কোনো সামরিক অভিযান চালালে কঠোর ও অসমানুপাতিক জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তারা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।