শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
মিরপুরে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শকইতালিতে স্ত্রী-কন্যাসহ বাবুলকে হত্যা: দেশে ফিরলো ৩ মরদেহউচ্চশিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে রাশিয়ান হাউসখালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির কর্মসূচি ঘোষণাছয় মাসে সরকারের অধিকাংশ লক্ষ্য পূরণ হয়েছে: রিজভীবিশ্বজুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো দখলের হুঁশিয়ারি ইরানেরগ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রীমার্কিন রণতরীতে খাবার সংকট, নষ্ট টয়লেট, হাজারো নাবিককে নিয়ে শঙ্কাঅস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন তানজিদ তামিমপ্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা শাহ ফতেহ আলী সেতুতে পরিচ্ছন্নতা অভিযানচট্টগ্রামের সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত ৭খালেদা জিয়া: রাজনীতির এক অনিবার্য অধ্যায়

প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা

প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা
প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৪, ২০২৬ ০৪:৩৮ অপরাহ্ন

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মার্কিন পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ এবং তার স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ ‘ওয়ান্ডার মাইন্ড-এর বিরুদ্ধে মামলা করেছেন কয়েকজন বিনিয়োগকারী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দায়ের করা মামলায় বিনিয়োগকারীদের অভিযোগ, সেলেনার তারকাখ্যাতি ও প্রতিষ্ঠানের সাফল্যের প্রচারণায় বিভ্রান্ত হয়ে তারা এতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিলেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে যাত্রা শুরু করে ওয়ান্ডার মাইন্ড। প্রতিষ্ঠানটিতে সেলেনা গোমেজকে সহ-প্রতিষ্ঠাতা, চিফ ইমপ্যাক্ট অফিসার ও চিফ মার্কেটিং অফিসার হিসেবে দেখানো হয়। প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল মানুষের মানসিক সুস্থতা নিয়ে কাজ করা।

মামলায় পাঁচ বিনিয়োগকারী দাবি করেছেন, সেলেনার বিপুল সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারী ও তার সম্পৃক্ততার ওপর আস্থা রেখে তারা প্রায় ১২ লাখ ডলার বিনিয়োগ করেন। তবে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে আর্থিক সমস্যায় পড়লেও তাদের তা জানানো হয়নি বলে অভিযোগ করেন তারা।

মামলায় সেলেনার মা ও প্রতিষ্ঠানের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যান্ডি টিফি এবং সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েল পিয়ারসনকেও আসামি করা হয়েছে। বিনিয়োগকারীরা অর্থ ফেরতের পাশাপাশি ক্ষতিপূরণ ও আইনি খরচ দাবি করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালে প্রতিষ্ঠানটি নিজেদের মূলধন ৯৫ মিলিয়ন ডলার বলে দাবি করেছিল। পাশাপাশি জেপি মরগানের মতো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব, বিজ্ঞাপন চুক্তি ও নতুন অ্যাপ চালুর পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তবে অভিযোগ অনুযায়ী এসব উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

পরে ‘দ্য কাট-এর এক প্রতিবেদনের মাধ্যমে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সংকট সম্পর্কে জানতে পারেন। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, সেলেনা, টিফি ও পিয়ারসন যৌথভাবে প্রতিষ্ঠানের প্রায় ৯০ শতাংশ শেয়ারের মালিক ছিলেন। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি ছেড়ে দেয়া পিয়ারসনের বিরুদ্ধে বিনিয়োগকারীদের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগও আনা হয়েছে।

 34
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।